কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য বৃহস্পতিবার থেকে রাজধানীতে আরো কঠোর অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ। সরকারের দেয়া নির্দেশাবলি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জোরদার করা হয়েছে টহল।

রাজধানীর বেশিরভাগ সড়কে নতুন করে বসানো হয়েছে চেকপোস্ট। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়ার মতো। পথচলতি মানুষ ও গাড়ি থামিয়ে বের হওয়ার কারণ জানতে চাওয়া হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া বের হলে আইনভঙ্গের ধারায় অনেককে করা হচ্ছে আর্থিক জরিমানা।এছাড়াও নিয়ম কানুন বুঝিয়ে ফেরত পাঠানো হচ্ছে বাসায়। পুলিশ বলছে গত কয়েকদিন জরুরি সেবার বাইরেও অনেক দোকান খোলা থাকতে দেখা গেছে। এছাড়াও বিভিন্ন অলিগলিতে চলেছে আড্ডা।

এ অবস্থায় হোম কোয়ারেন্টিন ও কভিড থেকে সুরক্ষা নিশ্চিতে আজ থেকে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার মধ্য দিয়ে ত্রাণ বিতরণে সহযোগিতা করবে পুলিশ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে