চীন ছাড়া সব আন্তর্জাতিক ফ্লাইট আগামী ৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বেবিচক। শনিবার সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানায়। তবে স্পেশাল কার্গো ফ্লাইট ও কার্গো ফ্লাইট যথারীতি চলবে।

কভিডের কারণে ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ইংল্যান্ড, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে যাত্রীবাহী সব বিমান সংস্থার ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা আগেই দিয়েছিল বেবিচক। এই সময়সীমা বৃদ্ধি করে ৭ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এদিকে, বেবিচকের আগের ঘোষণায় ইংল্যান্ড, চীন, হংকংয়ের সঙ্গে যাত্রীবাহী ফ্লাইটগুলো সরাসরি চলবে বলে জানানো হয়েছিল। কিন্তু সাত দিনের মধ্যে বর্তমানে চীন ছাড়া বাকি তিনটি রুট বন্ধের ঘোষণা দেয়া হল। আজকের পর থেকে হংকংয়ে ক্যাথে-প্যাসিফিকের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে। গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইনসও লন্ডন ও ম্যানচেস্টার রুটে ফ্লাইট চলাচল ৩০ মার্চ থেকে সাত দিনের জন্য স্থগিত করে। কভিডের কারণে ২৪ মার্চ রাত ১২টা থেকে দেশের অভ্যন্তরীণ সব ফ্লাইট বন্ধ ঘোষণা করে বেবিচক।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন বলেন, ফ্লাইট বন্ধ থাকায় চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বিমান প্রায় পৌঁনে পাঁচশ কোটি টাকার আর্থিক ক্ষতি হবে। যাত্রী কমে যাওয়ায় সীমিতভাবে চলছে বাংলাদেশ থেকে চীনের সঙ্গে সরাসরি ফ্লাইট।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে