কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের কাথুলিয়া মন্ডলপাড়া গ্রামের আজিজুল মল্লিকের ছেলে লোকমান হোসেনের পৈত্রিক ২৮ শতক মাঠান জমি ঐ গ্রামেরই ওয়াজ আলী শেখের ছেলে ভূমিদশ্যু ও সন্ত্রাসী কুদ্দুস আলী শেখ সন্ত্রাসীদের দিয়ে ভয় ভীতি দেখিয়ে দীর্ঘ বেশ কয়েক বছর জোর পূর্বক দখল করে চাষাবাদ করে খাচ্ছেন বলে জানা গেছে।
লোকমানের পারিবারিক সূত্র ও জমির আর এস খতিয়ান ১৪৮ মতে দেখা গেছে শিমুলিয়া মৌজায় ৬৮৫২ নং দাগে ৮০ শতক জমির মধ্যে ৫২ শতক জমি উক্ত ভূমি দশ্যু কুদ্দুসের কাছে বিক্রয় করেন অবশিষ্ট ২৮ শতক জমি লোকমান বিক্রয় না করে রেখে দেন। এদিকে অবশিষ্ট ২৮ শতক জমির খাজনা লোকমান প্রতিবছর আলামপুর ভূমি অফিসে জমা দেন। পরবর্তীতে উক্ত ২৮ শতক জমি নিজে ভোগ দখল নেওয়ার জন্য ভূমিদশ্যু ও সন্ত্রাসী কুদ্দুস তার সন্ত্রাসী বাহিনী দিনে জোর পূর্বক ভোগ দখল করে খাচ্ছেন। উক্ত জমির উপর লোকমান গেলে তাকে হাসুয়া দিয়ে প্রায়ই তাড়া করে এবং মেরে ফেলার হুমকি প্রদান করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে ভূমিদশ্যু ও সন্ত্রাসী কুদ্দুস গনমুক্তি ফৌজের আরশেদ আলীর ভাই এই আরশেদ ইতিপূর্বে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। তার পরও তাদের দাপট এখনো কমেনি তার ভাইয়ের ক্ষমতার দাপট দেখিয়ে এখানো এলাকাতে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।
লোকমান একজন দরিদ্র ও নীরিহ পরিবারের সন্তান হওয়ায় তার উপর দীর্ঘদিন ধরে তারা নির্যাতন চালিয়ে যাচ্ছে বলে লোকমানের পরিবার সুত্রে জানা গেছে। লোকমান নিজ জমি দখল পাওয়ার জন্য এলাকার বিভিন্ন মন্ডল মাতব্বরের কাছে গেলেও তারা কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেন নাই, অবশেষে তিনি প্রতিবেদকের মাধ্যমে বিস্তারিত খুলে বলেন যে, ভূমিদশ্যু ও সন্ত্রাসী কুদ্দুছের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কুষ্টিয়া জেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
কে এম শাহীন রেজা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























