কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ সারাদেশে যখন করোনার প্রাদুর্ভাব তখন কুমারখালী কিছু অসাধু ব্যবসায়ী চাউল সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রবের দাম বৃদ্ধি করেছে। সাধারন জনগনের সাথে প্রতারনা করছে তারা । শুধু জনগন ই নয় প্রশাসনকে নিয়েও তারা নিয়মিত খেলছেন সাপ-লুডু । গতকাল বিকেলে কুমারখালী বাজারে গিয়ে দেখা যায় তার ভিন্ন চিত্র যখন ভ্রাম্যমাণ আদালত কুমারখালী বাজারে নিয়মিত মনিটরিং করে তখন কিছু আসাধু চাউল ব্যবসায়ী থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দোকান গুলো বন্ধ করে তারা এদিকে ওদিকে ঘুরা ফেরা করে । ঘটনা টি চোখে পড়ে কুমারখালীর চাউল পট্টি থেকে দোকান বন্ধ করার সময় এক চাউল ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করা হলে সে ওখান থেকে চলে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালত শুধু মাল ক্রয়ের চালান দেখতে চাই তাই আমরা দোকান বন্ধ করি । এবং তাকে প্রশ্ন করা যখন সে মাল ক্রয় করেন তার চালান কি করেন?তখন সে কৌশলে এড়িয়ে যান ।
সাধারন মানুষের প্রশ্ন , যারা অভিযানের সময় দোকান বন্ধ করে রাখে তাদের দোকান সীল করে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন । যাতে করে ঐসব অসাধু ব্যবসায়ী গন দ্রব্যমূল্যের দাম বেশী ও ইচ্ছা মত বাড়াতে না পারে ।
কে এম শাহীন রেজা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























