করোনা পরিস্থিতি মোকাবেলায় মঙ্গলবার থেকে সারা দেশে সেনা মোতায়েন করা হচ্ছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী। সামাজিক দূরত্ব নিশ্চিতে তারা এ ভূমিকা পালন করবেন। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিক খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সকল সরকারি ও বেসরকারি অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই সময়ে সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

কাঁচাবাজার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতালসহ জরুরি সেবা বিভাগগুলো এই ঘোষণার আওতায় থাকবে না। সীমিত আকারে চালু থাকবে গণপরিবহন ও মোবাইল ব্যাংকিং।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে