ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রা
উত্তরাঞ্চলে চালের দাম বেড়ে যাওয়া ও এলসি বন্ধ থাকার কারনে মূল্য বৃদ্ধি হয়েছে বলে আড়ৎদার ও ব্যবসায়ীরা মনে করছেন। আতংক জনিত মজুদের কারনে মোটা চিকন সব ধরনের চালের দামই বেড়েছে বাজারে। তবে ব্রাহ্মণবাড়িয়া জেলার ১০টি খাদ্য গুদামে প্রায় ১৯ হাজার টন খাদ্য শষ্য মজুত রয়েছে বলে বিশ্বস্ত একটি সুত্রে জানা যায়। ব্রাক্ষণবাড়িয়া সদর খাদ্য কর্মকর্তা কাওসার সজিব জানান, তাদের হাতে পর্যাপ্ত চাল মজুদ রয়েছে। এলসি বন্ধ থাকায় বাজারে কিছুটা প্রভাব পড়েছে। তবে জেলা প্রশাসক হায়াত উদ- দৌলা খান জানান, অন্যায়ভাবে মজুদ করলে বা দাম বাড়ালে তারা যে বা যারাই হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
চালের এ হঠাৎ করে মুল্যবৃদ্বির কারণে আশুগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মোঃ নাজিমুল হায়দার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ব্যাবসায়িকে বিশ হাজার টাকা জরিমানা করেছে। তিনি জানান, বাজারদর নিয়ন্ত্রণে এ অভিযান অব্যাহত থাকবে ও বাজার মনিটরিং ও নিয়মিতভাবে চলবে।
জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























