কভিড-১৯ এর প্রাদুর্ভাব দেড় শতাধিক দেশে ছড়িয়ে পড়ায় ঢাকা থেকে ব্যাংককগামী ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বলেন, শুক্রবার থেকে ঢাকা থেকে ব্যাংককগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।ঢাকা-ব্যাংকক রুটে আগে সপ্তাহে ১৪টি ফ্লাইট চালাতো বিমান। কিন্তু কভিড বিশ্বজুড়ে ছড়াতে শুরু করায় গত দুই সপ্তাহে চারটি করে ফ্লাইট চালানো হচ্ছিল।একই কারণে এর আগে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, দুবাই, আবুধাবি, মালয়েশিয়া ও ভারতের সঙ্গেও ফ্লাইট বন্ধ করেছে বিমান।

কভিডে বাংলাদেশ এ পর্যন্ত ২০ জন আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছে সরকার, মৃত্যু হয়েছে একজনের। আর বিশ্বে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজারের বেশি মানুষের।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে