পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, করোনা বিশ্ব সমস্যা। এটি প্রতিরোধ করতে হবে, কাজও করতে হবে। বিশ্ব যে দিকে যাচ্ছে, আমরাও সেদিকেই যাচ্ছি। আমাদের নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার মনে এই নয় যে আতঙ্ক ছড়িয়ে, কাজ-কর্ম ছেড়ে দিয়ে বসে থাকব।’ তিনি বলেন, ‘এনইসি শুরুর প্রথম এক ঘণ্টা করোনা নিয়ে আমরা আলোচনা করেছি। প্রধানমন্ত্রী বলেছেন, প্যানিক (আতঙ্ক) করবেন না, শক্ত থাকেন, সচেতন হোন। সহযোগিতার মাধ্যমে সচেতনা তৈরি করতে হবে। এছাড়া প্রবাস থেকে যারা ফিরছেন তাদের বিষয়ে নমনীয় আচরণ করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে, এই সভায় ৯ হাজার ৮শ কোটি টাকা কমিয়ে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এডিপির আকার ধরা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯২১ কোটি টাকা। গেল জুনে চলতি অর্থবছরের বাজেটে এডিপির জন্য বরাদ্দ ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। এরমধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান ধরা হয় ১ লাখ ৩০ হাজার ৯২১ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা ৭১ হাজার ৮শ কোটি টাকা। মূল এডিপি’তে প্রকল্প আছে ১ হাজার ৮৬৪টি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ





























