‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ নিয়ে দর্শকের মধ্যে এক ধরনের আগ্রহ জন্মেছে গত বছরের শুরু থেকেই। ভাবতে ভালোই লাগছে, সে আগ্রহ এখনো অব্যাহত রয়েছে বলছিলেন অভিনেতা বাপ্পি চৌধুরী। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছবির মুক্তির বিষয়টি নিশ্চিত হওয়ার পর দর্শক-ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছে।

৫’ই মার্চ ছবি মুক্তি বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই প্রচারণা শুরু হয়েছে। এরই মধ্যে আমি ও পরিচালক দেবাশীষ বিশ্বাস ছবিটির প্রচারণা চালিয়ে যাচ্ছি। আপাতত অনলাইনে প্রচারণা হচ্ছে। শিগগিরই বিস্তর পরিসরে প্রচারণা করা পরিকল্পনা রয়েছে।

গানে গানে… এ ছবির ‘বলছে আকাশ মুখ লুকিয়ে’ শিরোনামের গানটি ইতোমধ্যে দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। এটি লিখেছেন সুদীপ কুমার দীপ। শ্রী প্রিতমের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানু। এত অল্প সময়ের মধ্যে গানটি অনলাইনে হিট করবে, এত সাড়া পাব- এটা আমার কল্পনাতেই ছিল না। করোনাভাইরাসের প্রভাব… সারা বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাস নিয়ে লোকজন উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছে। যদিও বাংলাদেশে এখন পর্যন্ত এই ভাইরাস মহামারি রূপ নেয়নি, বলতে গেলে বাংলাদেশে এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক অবস্থায়ই আছে। তবে অবস্থা যদি অবনতির দিকে যায়, সে ক্ষেত্রে ছবির মুক্তির দিন-ক্ষণের পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা করা হবে।

আপাতত সব ঠিকই আছে। নতুন কাজ… হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে। তার মধ্যে ইফতেখার চৌধুরীর ‘যুদ্ধ’ অন্যতম। তিনি একজন গুণী নির্মাতা। তার সঙ্গে আগে ‘ওয়ান ওয়ে’ চলচ্চিত্রে কাজ করেছি। সে সুবাদেই তার সঙ্গে ‘যুদ্ধ’ সিনেমায় যুক্ত হয়েছি। ছবির গল্প আমার খুব পছন্দ হয়েছে। তবে এখনো শুটিংয়ের তারিখ নির্ধারণ হয়নি। হয়তো মাসখানেকের মধ্যে শুটিং শুরু হতে পারে। এছাড়া ‘ঢাকা ২০৪০’ চলচ্চিত্রের কাজ প্রায় শেষের দিকে। আরও কিছু ছবির বিষয়ে কথাবার্তা চলছে। ব্যাটে-বলে মিলে গেলে হয়তো চুক্তিবদ্ধ হব। তখন সবাইকে জানিয়ে দেব। এখন সেসব বিষয়ে কিছুই বলতে চাচ্ছি না।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে