অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে পথচলা শুরু করতে যাচ্ছে ব্যান্ড ‘সোনার বাংলা সার্কাস’। রোববার প্রকাশ পাচ্ছে তাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’। মোট ৯টি গান নিয়ে সাজানো হয়েছে তাদের এই অ্যালবাম।

হায়েনা এক্সপ্রেস একটি কন্সেপচুয়্যাল অ্যালবাম, যা মানুষের আধ্যাত্মিক প্রতিধ্বনি, মানবিক অনুভূতি ও অবস্থার মধ্যে ভ্রমণকে প্রকাশ করেছে। গানগুলো প্রসঙ্গে ব্যান্ডের ভোকালিস্ট প্রবর রিপন বলেন, একটা জার্নি রয়েছে পুরো অ্যালবামে। হায়েনা এক্সপ্রেসের মাধ্যমে কেউ একজন জন্ম নিয়ে পৃথিবীতে আসে। এসে সে হায়েনা এক্সপ্রেসে উঠে। ‘হায়েনা এক্সপ্রেস’ বলতে সময় বা মানুষের গতি এই জিনিসটাকে আমরা বুঝাতে চেয়েছি।

২০১৮ সালের মে মাসে সোনার বাংলা সার্কাস গঠিত হয়। সোনার বাংলা সার্কাসের সদস্যরা হলেন- ভোকাল প্রবর রিপন, গিটারিস্ট শ্বেত পান্ডুরাঙ্গা ব্লুমবার্গ, ড্রামার দেওয়ান এনামুল হাসান রাজু, বেজ গিটারিস্ট শাকিল হক এবং কিবোর্ডিস্ট সাদ চৌধুরী।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে