মুক্তিযুদ্ধভিত্তিক একটি ওয়েব সিরিজ নির্মাণ করেছে জনপ্রিয় অনলাইন এন্টারটেইনমেন্ট প্লাটফর্ম ‘হইচই’। স্বাধীনতা দিবসে (২৬’শে মার্চ) নতুন এই অরিজিনাল ওয়েব সিরিজটি মুক্তি পাবে। সিরিজটির নাম ‘একাত্তর’।
সিরিজটির নির্মাতা ইমরান নুর বলেন, একটি ভালো কাজের জন্য একটি ভালো কাহিনী এবং একটি বাহিনীর দরকার। এই দুটো জিনিসের সঙ্গে আরও প্রয়োজন পারস্পরিক সম্মান। এসব কিছুর সমন্বয় করার জন্য হইচই বাংলাদেশকে ধন্যবাদ। শিবব্রত বর্মন এর চিত্রনাট্যে করেছেন।
সিরিজের নির্মাতা তামিম নূর বলেন, আমাদের গল্পটা মার্চ মাসের। ১৯৭১ সালে বাঙালিদের দমিয়ে রাখতে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন সার্চলাইটের আগে ‘অপারেশন ব্লিটজ নামে’ আরও একটি নারকীয় হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল। যেটি পরে বন্ধ হয়ে যায়। সেই গল্প থেকে অনুপ্রাণিত হয়েই নির্মিত হয়েছে এই সিরিজের কাহিনী।

ওয়েব সিরিজটির গল্পে, একজন পাকিস্তানি সেনা কর্মকর্তার স্ত্রী ও সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। তিনি বলেন, আমার জন্য চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং ছিল। চরিত্রের প্রয়োজনে ঊর্দুতে সংলাপ বলতে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। ইতোমধ্যেই ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। এই ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন- মুস্তাফা মনোয়ার, ইরেশ যাকের, রাফিয়াথ রশিদ মিথিলা, নুসরাত ইমরোজ তিশা, মোস্তাফিজুর নূর ইমরান, তারিক আনাম খান, শতাব্দি ওয়াদুদ, দীপান্বিতা মার্টিনের মতো অভিনয় শিল্পীদের। এর আগে হইচই বাংলাদেশ এর আগে ‘ঢাকা মেট্রো’ ও ‘মানিহানি’ নামে দুটি ওয়েব সিরিজ বাংলাদেশে তৈরি করেছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














