কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার ছেউড়িয়ায় আখড়াবাড়িতে রবিবার সন্ধায় তিনদিনব্যাপী লালন স্মরণোৎসবের উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কেএম খালিদ।

প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহীনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-০৪ আসনের সাংসদ ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. অনুপ কুমার নন্দী, জজ কোর্টের বিজ্ঞ জিপি এ্যাড. অনুপ কুমার নন্দী, কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিল্পব।

শুভেচ্ছা বক্তা ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ওবায়দুর রহমান। প্রধান অতিথি কেএম খালিদ বলেন লালন জাত পাতের উর্দ্ধে ছিলেন। তিনি সকল ধর্মের সম্বনয়ে একটি ধর্মের কথা বলেছিলেন। তার আত্মকথা শান্তির পথ দেখায়।

তার আদর্শ অনুসরণ করলে একটি সুখী সমৃদ্ধ সমাজ বিনির্মান করা সম্ভব। প্রধান আলোচক শাহীনুর রহমান বলেন লালন কে লালন করার মাধ্যমে আমরা একটি সম্প্রীতির সমাজ তৈরি করতে পারব। উৎসব উপলক্ষ্যে দেশ বিদেশ থেকে সাধুর এসেছেন। লালন একাডেমির মাঠে বসেছে মেলা। তাদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে