সাব্বির আহমেদ শ্রাবণ: “সুরাত কি নূর” শিরনামের একটি সুফি গানে কন্ঠ দিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত কণ্ঠশিল্পী বেলাল খান।গানটি আজ প্রোযজনা প্রতিষ্ঠান ওশেনিয়া ইন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হতে যাচ্ছে।

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ। আর মিউজিক আয়োজন করেছেন সজিব চৌধুরী। গানটির একটি মিউজিক্যাল ফিল্ম তৈরি করা হয়েছে। এখানে অভিনয় করেছেন আসিফ রহমান, রিমি করিম,পীরজাদা হারুন, রেবেকা রউফ, রেসমা রেসমি, রবিউল ইসলাম রবি, জায়েন প্যারিস,শাওন আহমেদ, মো:রিপন, জয় রায় প্রমূখ। চিত্রগ্রাহক ছিলেন মো: সোলাইমান। সম্পাদনা করছেন হালিম আহমেদ আতিশ। এব্যাপারে বেলাল খান বলেন, আমি অনেক গান করেছি। কিন্তু এই ধরণের গান কখন করব ভাবিনি আর আসেওনি কখনো।

আমরা শিল্পীরা সব সময় ভালো গানের পিপাসায় থাকি। তাই ভালো গান পেলে খুবই আগ্রহ করে যত্ন করে থাকি। যায় হোক এটা আমার খুবই ভালো লাগার মত একটা কাজ। আমি যতটুকু পেরেছি গায়বার চেষ্টা করেছি। আমাদের ভালো লেগেছে। আশা করি আপনাদের নিরাশ করবেনা। রিমি করিম বলেন-বেলাল খান এর গানটা শুনে রীতিমত আমি মুগ্ধ হয়েছি। এই গানের ভিডিওতে আপনারা যে গল্পটা দেখবেন, একেবারেই ভিন্ন একটা প্রেমের গল্প। আমার কাজের ডায়রিতে এটা আমার করা একটা ভালে কাজ হিসাবে জমা হল। আপনাদের দেখার আমন্ত্রণ রইলো। মডেল অভিনেতা আসিফ রহমান বলেন- এতো চমৎকার একটা গানে কাজ করতে পেরে আমি ধন্য।পরিচালক মাহফুজ ইসলাম ভাই অনেক ভাবে চেষ্টা করেছে আমার কাছ থেকে রিয়েল অভিনয়টা বের করার জন্য।ভিন্ন একটা চরিত্রে কাজ করলাম।আশা করি আপনাদের সবার ভাল লাগবে। মিউজিক্যাল ফিল্মের গল্পভাবনা ও পরিচালনা করেছেন মাহফুজ ইসলাম।এই গানটি ট্রু লাভ নামক একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে যাবে।

ইউটিউব লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=FLjlIG9Q0J4&feature=share&fbclid=IwAR1OiABQOB_s9FN_tn0jsWHVQVAPYUTeJL_Y3QybOTrfd4hqBAKY3JoLZ8c

মিউজিক ভিডিওটির গল্গ নিয়ে পরিচালক মাহফুজ ইসলাম এর সাথে কথা বলে জানতে পারলাম পবিত্র ভালোবাসা কি, সেই ভালোবাসাটা কেমন হয় এরকম একটা গল্প দেখানো হয়েছে এই মিউজিক্যাল ফিল্মে। সুরাত কি নূর গানটি দর্শকরা ভালো ভাবে নিলেই আমরা স্বার্থক।

সাব্বির আহমেদ শ্রাবণ, বিনোদন ডেস্ক
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে