অর্থনীতিবিদদের আশংকা, ব্যাংকে লাভ কম হওয়ায়, টাকা পাচারসহ বিনিয়োগ বাড়তে পারে ঝুঁকিপূর্ণ খাতে। ৬% শতাংশ সুদহারে ব্যাংকে টাকা রাখতে আগ্রহী নয় গ্রাহকরা। ফলে তারল্য সংকট মোকাবেলায় ৬ শতাংশ সুদে আমানত সংগ্রহ করাই বড় চ্যালেঞ্জ বলে জানালেন ব্যাংকাররা।

আগামী এপ্রিল থেকে ব্যাংক ঋণ ও আমানতে সর্বোচ্চ সুদহার ৯ এবং ৬ শতাংশ বাস্তবায়ন করা হবে। এতে কম সুদে ঋণ পাবে বিনিয়োগকারীরা। তবে, ৯ শতাংশ সুদে ঋণ দিতে ৬ শতাংশ সুদে আমানত নিশ্চিত করতে হবে। মূল্যস্ফীতির হার ৬ শতাংশের কাছাকাছি হওয়ায়, এত কম সুদে ব্যাংকে আমানত রাখতে চান না গ্রাহকরা। ব্যাংক কর্মকর্তারা বলছেন, এপ্রিলে ৯-৬ সুদের হার বাস্তবায়নে প্রস্তুত তারা। তবে, সাধারন মানুষ ব্যাংকের প্রতি আগ্রহ হারালে আমানত সংগ্রহ কঠিন হবে, বলছেন তারা।

ব্যাংকের সুদ হার কমলেও, কিছু আর্থিক ও অনুমোদনহীন প্রতিষ্ঠান উচ্চ সুদে আমানত নিচ্ছে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠানই দুর্বল ও ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, এসব খাতে বিনিয়োগে ঝুঁকির মুখে পড়তে পারে গ্রাহকের অর্থ। পাশাপাশি রয়েছে বিদেশে টাকা পাচার হওয়ার আশঙ্কা। গ্রাহকরা যাতে ব্যাংকে টাকা রেখে লাভ করতে পারেন, সেজন্য মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি, খেলাপি ঋণের পরিমাণ ও পরিচালন ব্যয় কমানোর তাগিদ তাদের।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে