বর্ষসেরা নবাগত শিল্পী ও বর্ষসেরা রেকর্ডের পুরস্কার পেয়েছেন বিলি আইলিশ। ‘ব্যাড গাই’ গানটির জন্য তার ভাইয়ের সঙ্গে যৌথভাবে বর্ষসেরা গানের পুরস্কারও জিতেছেন। এছাড়া , তার ‘হোয়েন উই ফল অ্যাস্লিপ, হোয়ার ডু উই গো’ বর্ষসেরা অ্যালবাম ও বর্ষসেরা পপ ভোকাল অ্যালবামের পুরস্কার জিতেছে।
বিলি আইলিশের পর মোট তিনটি বিভাগে পুরস্কার জিতেছেন লিজ্জো। তার ‘ট্রুথ হার্টস’ বর্ষসেরা পপ সোলো পরিবেশনার গ্র্যামি জিতেছে। এছাড়া, বর্ষসেরা ট্রাডিশনাল আরএন্ডবি পরিবেশনা এবং আরবান কনটেম্পোরারি অ্যালবামের গ্র্যামিও গেছে তার ঝুলিতে।
সেরা পপ দ্বৈত পরিবেশনার পুরস্কার গেছে লিল ন্যাস এক্স ও বিলি রে সাইরাসের ঝুলিতে। অনুষ্ঠানে গান পরিবেশনা করেন ক্যামিলা ক্যাবেয়ো, ডেমি লোভাটো, জোনাস ব্রাদার্স সহ অন্যান্যরা।
বন্দুকধারীর গুলিতে নিহত র্যাপার নিপসি হাসল এবারের আসরে জিতেন দুটি গ্র্যামি। এছাড়া, হেলিকপ্টার দুর্ঘটনায় বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় কোবি ব্রায়ান্টের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এবারের আসরে। তাদের সম্মানে গান পরিবেশন করেন ডিজে খালেদ, জন লিজেন্ডসহ অন্যান্য সংগীতশিল্পীরা।
খবর- ডিবিসি














