চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ভারতের পশ্চিমবঙ্গের অভাগিনীখ্যাত নায়িকা চুমকি চৌধুরি বাংলাদেশে এসে চুয়াডাঙ্গায় তার ১৩ তম বিবাহ বার্ষিকী পালন করেছেন। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের ড. এর আর মালিক ইংলিশ মিডিয়াম স্কুলে শিশু বাচ্চাদের সাথে নিয়ে কেঁক কেটে বিবাহ বার্ষিকী পালন করা হয়। এসময় অনুষ্ঠানে অভিনেত্রী চুমকী চৌধুরির স্বামী অভিনেতা সজল ভট্রচার্য্য উপস্থিত ছিলেন।

১৯৯০ সালে হিরক জয়ন্তী সিনেমার মধ্যে দিয়ে ভারতীয় বাংলা সিনেমায় পা রাখেন চুমকি চৌধুরি। তার বাবা ভারতের বিখ্যাত চলচিত্র পরিচালক অঞ্জন চৌধুরী। চুমকি চৌধুরী তার অভিনীত বড় বউ, মেজ বউ, অভাগিনী, পুজা ও লোফার সহ বহু দর্শক নন্দিত সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন।

ডা. এর মালিক জানান, অভিনেত্রী চুমকি চৌধুরির প্রতি ভালবাসা শুধু পশ্চিমবঙ্গের মানুষের আছে এমনটা না। বাংলাদেশে অনেক দর্শক আছে যারা তার অভিনয় পছন্দ করে। বাংলাদেশের মানুষ ও এ দেশের সংস্কৃতিকে জানতে চুমকি চৌধুরিকে আমন্ত্রন করা হয়। শুক্রবার চুয়াডাঙ্গার জয়নগর সীমান্ত দিয়ে অভিনেত্রী চুমকি চৌধুরি চুয়াডাঙ্গায় আসেন।

ভারতের প্রখ্যাত অভিনেত্রী চমুকী চৌধুরি বলেন এপার বাংলা ওপার বাংলা একই সূত্রে গাঁথা। বাংলাদেশে তার বাবা মায়ের বাড়ি হওয়ায় এ দেশের প্রতি ভালবাসা চিরদিনের। বাংলাদেশের ছোট ছোট নাটক আমার ভাল লাগে। তবে আগের দিনের সিনেমা আর এখনকার সিনেমার অবস্থা দুই বাংলাতে একই রকম।

বাংলাদেশে আসার পর অনুভুতির বিষয়ে এই অভিনেত্রী বলেন আমন্ত্রন পাওয়ার পর আমি এখানে এসে এ দেশ সম্পর্কে জানতে ও এ দেশের সংস্কৃতি দেখতে পেয়ে খুবই আনন্দিত।উল্লেখ্য ভারতের প্রখ্যাত এই অভিনেত্রী চুয়াডাঙ্গায় বেশ কয়েকটি সংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়া সহ সাধারণ মানুষের সাথে খোলামেলা আলোচনায় অংশ নেবেন।

অনিক চক্রবর্ত্তী
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ  

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে