দেশে প্রতি বছর জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন ৮ হাজার ৬৮ জন নারী। যা নারী ক্যান্সার রোগীর প্রায় ১২ শতাংশ। এছাড়াও এ রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর মারা যান ৫ হাজার ২১৪ জন নারী। এ অবস্থায় জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ভ্যাকসিন সহজলভ্য করার মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দিতে সরকারের উদ্যোগ কামনা করেছেন ক্যান্সার বিশেষজ্ঞরা।

শনিবার (১১ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে চাই সামাজিক আন্দোলন’ শীষর্ক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবি জানান।জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও ক্যান্সার ইপিডিমিওলজি বিভাগের প্রধান ডা. মো হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, প্রাথমিক ক্যান্সার প্রতিরোধের জন্য জরুরি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ভ্যাকসিন দেশের বাজারে পাওয়া যাচ্ছে না। আমদানিকারক একটি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে কার্যক্রম গুটিয়ে নিয়েছে, অন্যটির আমদানি বেশকিছুদিন ধরে বন্ধ রয়েছে। একাধিক কোম্পানির মাধ্যমে এই ভ্যাকসিন সহজলভ্য করার ব্যাপারে সরকারের উদ্যোগ কামনা করছি।

হাবিবুল্লাহ রাসকিন বলেন, সরকার আন্তর্জাতিক দাতা সংস্থা (GAVI) এর সহযোগিতায় গাজীপুর জেলার ৩৩০০০ কিশোরীকে বিনামূল্যে এই ভ্যাক্সিন প্রদান করেছেন। এই পাইলট প্রজেক্টটির মূল্যায়নের পর পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারিত করার কথা –এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি আমরা অবগত নই।

তথ্যঃ ইটিভি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে