মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শহরে নতুন বাজারে বাংলাদেশ ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে ।
আজ রবিবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপ-শাখা ব্যাংকের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া।

এ সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্স্্িরকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনালপ্রধান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মাগুরা নতুন বাজার উপশাখা প্রধান এবিএম আব্দুল্লাহ, স্থানীয় কাউন্সিলর আশুতোষ সাহা, ব্যবসায়ী উত্তম সাহাসহ অন্যরা।

বক্তারা জানান, মাগুরা নতুন বাজার একটি ব্যবসায়িক এলাকা। এখানে ইসলামী ব্যাংকের নতুন উপশাখা চালু হওয়ায় এই অ লের ব্যবসায়ী এবং কৃষিজীবী মানুষের অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেখ ইলিয়াস মিথুন
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে