নষ্ট হচ্ছে সরকারি বিপণন সংস্থা টিসিবির আমদানি করা অনেক পেঁয়াজ। তাছাড়া আমদানির তুলনায় বিক্রিও কমেছে পচনশীল এই নিত্যপণ্যের। এ অবস্থায় কেজিপ্রতি দাম ১০ টাকা কমিয়ে ৩৫ টাকা করেছে টিসিবি। নষ্ট পেঁয়াজ নিয়ে প্রায়শই বাকবিতণ্ডা হচ্ছে ক্রেতা-বিক্রেতার মধ্যে।

মেঝের ওপর ফেলা হচ্ছে পেঁয়াজের বস্তা। রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির গুদামের দৃশ্য এসব। মিসর থেকে আকাশপথে গত রাতে এসব পেঁয়াজ আনা হয়েছে।আবার গুদাম থেকে ট্রাকেও তোলা হচ্ছে প্রায় একইভাবে। পরে নিয়ে যাওয়া হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকায়। এভাবে ওঠানো-নামানোর ফলে নষ্ট হচ্ছে অনেক পেঁয়াজ।কেনার পর এমন পেঁয়াজ দেখে ক্ষুব্ধ হচ্ছেন অনেক ক্রেতা। যদিও বিক্রেতাদের দাবি, নষ্ট পেঁয়াজ পেলে তা বদলে দেয়া হচ্ছে। তবে মন্ত্রণালয়ের অনুমতি না থাকায় এসব বিষয়ে কথা বলতে রাজি হননি গুদামের কর্মকর্তারা।

বাজারে দাম কমায় টিসিবির পেঁয়াজের দামও কমিয়েছে সরকার। সোমবার থেকে বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি। একজন ক্রেতাকে দেয়া হচ্ছে সর্বোচ্চ দুই কেজি। আমদানি বাড়ায় ঢাকার বাইরে গ্রাম-গঞ্জের ডিলাররাও পাচ্ছেন টিসিবির পেঁয়াজ।টিসিবির হিসাবে প্রতিদিন গড়ে চারশ টন পেঁয়াজ বিক্রি হচ্ছে। অনিয়মের দায়ে ঢাকায় ১৪ জন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে