আগের সব রেকর্ড ভেঙ্গে এবছর দেশে চায়ের বাম্পার ফলন হয়েছে। কিন্তু প্রতিবেশী দেশের নিম্নমানের চা আমদানি হওয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছে বাংলাদেশের চা শিল্প। এদিকে নিলামেও চা এর সন্তোষজনক দাম মিলছে না বলে অভিযোগ নিলাম সংশ্লিষ্টদের।
বাংলাদেশের ইতিহাসে এবার রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে। চা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৮ কোটি কেজি। চলতি মৌসুমে নভেম্বর পর্যন্ত ৮ কোটি ৫০ লাখ কেজিরও বেশি চা উৎপাদন হয়েছে, যা ২০১৬ সালের রেকর্ড ছাড়িয়ে গেছে।চা বাগান সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিচর্যা ও অনুকূল আবহাওয়ার ফলে চা শিল্প নতুন রেকর্ড গড়েছে। তবে, সীমান্ত পথে প্রতিবেশী দেশের নিম্নমানের চা আসায়, দেশের বিভিন্ন কোম্পানি তাদের নিজস্ব ব্র্যান্ডের মোড়কে তা বাজারজাত করছে। এতে ব্যপক ক্ষতি হচ্ছে দেশের চা শিল্পের।শ্রীমঙ্গল নিলাম কেন্দ্রে সর্বশেষ নিলামে চায়ের দাম ছিলো সর্বোচ্চ ৩৪০ এবং সর্বনিম্ন ১১০ টাকা। চা এর উৎপাদন বাড়ায় নিলামেও বেশি চা পাতা তোলা হচ্ছে, তবে দাম সন্তোষজনক নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সট: ব্যবসায়ী
নিম্নমানের চা আমদানি বন্ধে সরকারের বিশেষ গুরুত্ব দেয়া উচিত বলে মনে করছেন চা সংশ্লিষ্টরা।চলতি বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ৮ কোটি কেজি হলেও ৯ কোটি কেজি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন চা সংশ্লিষ্টরা।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























