নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে ভারতের মেঘালয় রাজ্যে কারফিউ জারির কারণে বন্ধ রয়েছে এ পাশের সিলেট সীমান্ত। বিশেষ করে তামাবিল-ডাউকি শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশিদের যাতায়াত ও পণ্য রফতানি বন্ধ করে দিয়েছে ভারতের ইমিগ্রেশন।

তামাবিল স্থলবন্দর দিয়ে বাংলাদেশিদের ভারতে প্রবেশ করতে দিচ্ছেন না ভারতের ইমিগ্রেশন কর্মকর্তারা। ভারতের নাগরিকত্ব বিল নিয়ে উত্তেজনার পর মেঘালয় রাজ্যে কারফিউ জারির কারণে বাংলাদেশিরা বৈধ ভিসা নিয়েও ভারতে প্রবেশ করতে পারছে না। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া এমন বাধায় বিপাকে পড়েছেন বাংলাদেশি পর্যটক ও রোগীরাশুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে অনেক পর্যটক তামাবিলে জড়ো হন। বাংলাদেশের ইমিগ্রেশন থেকে তাদের ছেড়ে দেয়া হলেও ভারতীয় ইমিগ্রেশন আটকে দেয়। ফলে ভারতের ডাউকি থেকে ফিরে আসতে হয় তাদের। সিলেটের তামাবিল দিয়ে ডাউকি হয়ে সাধারণত ভারতের মেঘালয় রাজ্যে বেড়াতে এবং কলকাতা ও গুহাটিতে ডাক্তার দেখাতে যান বাংলাদেশিরা।আজ ছুটির দিন হওয়ায় পর্যটকদের ভিড়ও ছিল তুলনামূলক বেশি। তবে বৃহস্পতিবার বিকেল থেকে মেঘালয়ের রাজধানী শিলংয়ে কারফিউ জারি করা হয়।সিলেটের তামাবিল ইমিগ্রেশনের ইনচার্জ এসআই রমজান মিয়া জানান, বেলা ১১টা পর্যন্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আমরা শতাধিক যাত্রীকে ভারতে ছাড়ি। তবে কিছুক্ষণ পরই তারা ভারতের কাস্টমস থেকে ফিরে আসেন। তাদেরকে যেতে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন তারা।

ভারতের ডাউকি কাস্টমস অফিসের কাস্টমস কর্মকর্তা ডেকলিন রেনজা বলেন, কারফিউয়ের কারণে শিলংয়ে হোটেল-দোকানপাট সব বন্ধ আছে। পর্যটকদের দুর্ভোগ আর নিরাপত্তার কথা ভেবেই তাদের যেতে দিচ্ছি না। পরিস্থিতি শান্ত হলে আবার বাংলাদেশি পর্যটকরা যেতে পরবেন।এদিকে, ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিলংয়ে অস্থিরতা রুখতে রাজধানীর কিছু অংশে জারি করা হয়েছে জরুরি অবস্থা। রাজ্যজুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট ও এসএমএস সেবা। ফলে মেঘালয়ের রাজধানী শিলং কার্যত অচল হয়ে পড়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে