প্রথম দেশ হিসেবে জার্মানির গ্রিন বাটন বা সবুজ বোতাম উদ্যোগে যুক্ত হচ্ছে বাংলাদেশ। এজন্য জুলাইয়ের মধ্যে সব প্রস্তুতি নেয়া হবে, জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি রুবানা হক। এর মাধ্যমে পরিবেশবান্ধব কারখানায় উৎপাদিত পোশাকের ন্যায্য দাম পাওয়ার আশা করছেন উদ্যোক্তারা।
বাংলাদেশের কারিগর আর ইউরোপ কিংবা আমেরিকার ক্রেতা, চার দশক ধরে সুই সুতার সম্পর্কে বাঁধা। যদিও দুর্ঘটনা, প্রযুক্তির আধুনিকায়ন ও জলবায়ু পরিবর্তনসহ নানা চ্যালেঞ্জে প্রতিনিয়ত রঙ বদলাচ্ছে এই সম্পর্কের পেছনের গল্পগলো। টেকসই উন্নয়নের আহ্বানে এগিয়ে আসছে সবপক্ষ।প্রতিদিন এই কারখানায় তৈরি হয় কয়েক হাজার পিস প্যান্ট। উদ্যোক্তারা জানান, এখানে উৎপাদিত প্রতিটি পণ্যই পরিবেশবান্ধব। নিশ্চিত করা হচ্ছে উৎপাদনে নিয়োজিত কর্মীদের সব আইনানুগ সুবিধা। এধরনের পণ্য উৎপাদন উৎসাহিত করতে চায় জার্মানী। একটি ট্যাগ লাগিয়ে নিশ্চিত করতে চায় ন্যায্য দাম।সেপ্টেম্বরে গ্রিন বাটন উদ্যোগ চালু করে জার্মান সরকার। যেখানে যুক্ত হতে পারে যেকোন ক্রেতা প্রতিষ্ঠান কারখানা কিংবা দেশ। এজন্য কারখানায় শিশুশ্রম নিষিদ্ধ, পোশাকে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার বন্ধ নিম্নতম মজুরি বাস্তবায়নসহ ২৬ দফা সামাজিক ও পরিবেশগত শর্ত মেনে চলতে হবে। বিনিময়ে মিলবে পোশাকের তুলনামূলক ভাল দাম।
জার্মান সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশবান্ধব কারখানা মালিকরা। একক দেশ হিসেবে বাংলাদেশি তৈরি পোশাকের বড় বাজার জার্মানি। গত অর্থবছরে দেশটিতে রপ্তানি হয় প্রায় ছয় কোটি ডলারের পণ্য। যার যোগান দেয় কয়েকশ কারখানা।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























