ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা হল রুমে জেলা তথ্য অফিসের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিমুল হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রসাশক মো.ইলিয়াছ মেহেদী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যন মো. হানিফ মুন্সী, সরাইল সার্কেল মো.বুলবুল হোসেন,আশুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যন মো.সেলিম পারভেজ,মহিলা ভাইস চেয়ারম্যন লিমা সুলতানা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরুজা পারভিন,ওসি (তদন্ত) মইনুল হোসেন,তালশহর ইউপি চেয়ারম্যান মো.আবু সামা,আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ.মোজাম্মেল হক,উপজেলা কৃষি কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সহকারী তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস। এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে