বৈদেশিক সাহায্য কমে গেছে। তাই রাজস্ব বৃদ্ধির মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে চায় সরকার জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
সকালে এনবিআর ভবনে জাতীয় আয়কর দিবস এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, দেশে চার কোটি সামর্থ্যবান মানুষ আছে। কিন্তু তাদের মাত্র ২২ থেকে ২৩ লাখ রিটার্ন দাখিল করেন। তাই রিটার্ন দাখিলে সংখ্যা বাড়ানোর মাধ্যমে রাজস্ব আদায়ের পরিমাণ বাড়াতে চায় সরকার।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আয়কর আদায়ের হার বাংলাদেশে সবচে কম। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে রাজস্ব আদায়ের পরিমাণ বাড়াতে হবে। এজন্য সবাইকে কর দিতে উদ্বুদ্ধ করা হচ্ছে। কর্পোরেট ট্যাক্সও সঠিকভাবে আদায় করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























