বাংলাদেশে প্রথমবার সার্ফিং নিয়ে নির্মিত হয়েছে সিনেমা। তানিম রহমান অংশু পরিচালিত ন ডরাই আজ ২৯ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর এ গল্প থেকে একটি নতুন কমিক্স বুকও বের করা হয়েছে।সম্প্রতি রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল, নির্মাতা তানিম রহমান অংশু, অভিনেতা শরিফুল রাজ, অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, সংগীতশিল্পী জেফার রহমানসহ সিনেমাটির সংশ্লিষ্ট অনেকে।

সোমবার (২৫ নভেম্বর) সেন্সর বোর্ডে ‘ন ডরাইকে ছাড়পত্র প্রদান করা হয়। সমাজ ও পরিবারের ভয়কে জয় করে সার্ফার হিসেবে এক নারীর প্রতিষ্ঠার গল্প তুলে ধরা হয়েছে, যা নারীদের উৎসাহিত করবে।চসিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। এর আগে এই চিত্রনাট্যকার বুনোহাঁস ও অমিতাভ বচ্চনের পিংক সিনেমার চিত্রনাট্য লিখে তিনি প্রশংসিত হন। অনুষ্ঠানে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, পাঁচ বছর আগে আমি ন ডরাই নির্মাণের পরিকল্পনা করেছিলাম। অবশেষে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। বিদেশে কয়েকটি উৎসবে সিনেমাটি দেখে অনেকে প্রশংসা করেছেন। আশা করছি, দেশের দর্শকদেরও ভালো লাগবে। কারণ এতে আমরা নারীদের বাঁধা ভেঙে এগিয়ে যাওয়ার গল্প দেখিয়েছি।

আরো বলেন, আমাদের সিনেমার প্রচারণা হিসেবে ও নারীদের এগিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে কমিক্স বইটি তৈরি করা হয়েছে।এদিকে নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ন ডরাই নামটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা থেকে নেওয়া। এটি আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে। আমাদের সিনেমার আয়েশা চরিত্রটি কীভাবে ভয় না পেয়ে তার স্বপ্ন পূরণে সকল প্রতিবন্ধকতা দূর করেন, তাই দর্শক সিনেমায় দেখতে পাবেন।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে