হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস। সকালে স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

এই স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার বাড়ানোর চিন্তা ভাবনা চলছে বলেও জানান ভারতীয় হাইকমিশনার। এর আগে ইমিগ্রেশন চেকপোস্টে এলে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।

ইমিগ্রেশন চেকপোস্টের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম নিয়ে আলোচনা করেন রিভা গাঙ্গুলী। পরে তিনি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ইমিগ্রেশন ও কাস্টমসের অবকাঠামো পর্যবেক্ষণ করেন।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে