ছোট পর্দার জনপ্রিয় মডেল অভিনেত্রী তানিন তানহা। ইদানিং তিনি ব্যাচেলর গার্লফ্রেন্ড নামের একটি নতুন নাটকে অভিনয় করছেন। নয়ন মিল্টনের মূল ভাবনায় গল্পটি রচনা করেছেন ফারুক আহমেদ এবং পরিচালনা করছেন নয়ন মিল্টন।

ব্যাচেলর গার্লফ্রেন্ড নাটকের গল্পে তানিন তানহাকে দেখা যাবে বাসা খুঁজে পাচ্ছিল না। হটাৎ একটি বাসা খুঁজে পায় কিন্তু সেখানে ছেলেরা মেয়ে সেজে তাকে বাসা ভাড়া দেয়। উপায় না পেয়ে ওই ছেলেদের কথায় রাজি হয়।এমন ভাবে চলছিল এক পর্যায়ে মেসের এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে যায়।এভাবেই গল্পের ধারাবাহিকতা চলতে থাকে।
উল্লেখ্য, ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তানিন। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘প্রিয়াঙ্কা’। সম্প্রতি চলচ্চিত্রটির শুটিং শেষ করেছেন। এছাড়া কিছুদিন আগে ‘হাওয়া’ নামে নতুন একটি নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। এটি পরিচালনা করছেন নাট্য পরিচালক মেজবাউর রহমান সুমন। তানিনের চতুর্থ চলচ্চিত্র ‘অন্ত্যেষ্টিক্রিয়া’। সরকারি অনুদানের এ সিনেমা পরিচালনা করছেন হোসনে মোবারক রুমি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














