চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডঙ্গা শহরসহ চার উপজেলার পাইকারি ও খুচরা বাজারে আজ মঙ্গলবার লবণের দাম বৃদ্ধি পেয়েছে বলে গুজব ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ দলে দলে লবণ কিনতে দোকানগুলোতে ভিড় জমায়। গুজব ভাংতে উপজেলাসহ বিভিন্নস্থানে অভিযান চালায় প্রশাসন। এ সময় বেশি দামে লবন বিক্রিকারী এক ব্যবসায়ীসহ ৬জন লবণ ক্রেতাকে আটক করেন অভিযানকারী দল। সদর থানা পুলিশের সহায়তায় অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহম্মেদ। এ সময় তিনি বেশি দামে লবণ বিক্রি না করাপর জন্য খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের সতর্ক করেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলায় পিয়াজের দাম একটু নিয়ন্ত্রণে আসতে না আসতেই লবণের দাম বৃদ্ধি পেয়েছে বলে গুজব ছাড়াই এক শ্রেণীর লোকজন। হঠাৎ করে লবণের দাম বেড়ে যাওয়ার খবর শুনে বিভিন্ন দোকানের সামনে লবন কেনার জন্য ভিড় জমায় সাধারণ মানুষ। এ সময় তারা ৫ থেকে ৬ কেজি করে লবণ কেনা শুরু করে। সময় গড়ানোর সাথে সাথে কেউ বস্তায় কারে আবার কেউ ভ্যানে করে লবণ কেনার জন্য বাজারের এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকে। আবার দেখা যায় লবণের চাহিদা বাড়ার সাথে সাথে পাড়া মহল্লার ছোট-বড় দোকানদাররাও বাজারের পাইকারি দোকান থেকে বেশি টাকা দিয়ে অধিক পরিমাণ লবন সংগ্রহ করে নিয়ে যাচ্ছে।

পরিস্থিতি বেগতিক দেখে, চুয়াডাঙ্গা প্রশাসন জেলার চার উপজেলার সর্বত্র মাইকিং করে লবণের দাম বৃদ্ধির বিষয়টি গুজব বলে জনগণকে সচেতন করছেন। একই সাথে সর্বত্রই অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে প্রশাসন। সন্ধার পর চুয়াডাঙ্গার নিচের বাজার ও রেলবাজারসহ বিভিন্নস্থানে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাসিজস্ট্রেটের একটি টিম এ সময় ৬জন লবণ ক্রেতাকে আটকসহ তাদের কাছে থাকা অতিরিক্ত পরিমাণ লবণ আটক করেন। এ সময় দেখা যায় ২০ টাকা দামের লবণ ৩০ থেকে ৩৫ কোথাও কোথাও ৫০টাকা কেজি হিসেবেও বিক্রি করতে দেখা যায়। একই সাথে বেশি দামে লবণ বিক্রি করার অপরাধে একজন পাইকারি ব্যবসায়ীকে আটক করেন। এছাড়াও বাজারের সকল ব্যবসায়ী ও ক্রেতাদের বেশি দামে লবণ কেনা বেচা থেকে বিরত থাকতে বলেন।

গুজবে কান দিয়ে লবন কিনতে আসা কয়েকজন ক্রেতার সাথে কথা হলে তারা বলেন, বিকেলের দিকে লোক মুখে জানতে পেরেছেন ২শ’ টাকা কেজি হচ্ছে লবন। আজগের ভিতর লবণের দাম বৃদ্ধি পেয়ে যাবে। যা কেণার আজই কিনতে হবে। তাই সকলে বাজারের দিকে লবণ কিনতে আসছে বলে তারাও ৫/৬ কেজি করে লবণ কিনতে বাজারে এসেছে।

এ সময় দু’জনের কাছে লবণ দেখা গেলেও বাকীদের কাছে খালি ব্যাগ ছিলো। এ সময় লবণ না পেয়ে তারা এও বলেন প্রশাসনের লোকজন অভিযান চালাচ্ছে বলে লবণ বিক্রি করা বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছে প্রশাসনের লোকজন চলেগেলে আবার বিক্রি শরু করবেন লবন।

অভিযান পরিচালনাকারী টিম বলেন, লবণের কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্যে বিক্রি করার দায়ে চুয়াডাঙ্গা নিচের বাজারের এক ব্যবসায়ীকে আটকসহ জরিমানা করা হয়েছে। একই সাথে বেশি দামে লবণ বেচা কেনা বন্ধ করতে সকলকে সচেতন করা হয়েছে। এ সময় তিনি আরও বলেন, লবণের দাম বৃদ্ধি পেয়েছে এ খবর একটি গুজব ছাড়া আর কিছু না। আগামিতেও দাম বাড়বে না বলে উপস্থিত জনগণকে আশ্বস্ত করেন অভিযানকারী টিম।

এ বিষয়ে জেলা প্রশাসনের বির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহম্মেদ বলেন, লবণের দাম বৃদ্ধি পেয়েছে এমন একটি গুজব ছড়িয়ে পড়লে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করাসহ বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি আরও বলেন, যদি কেউ এমন গুজব ছড়ানোর অপচেষ্টা করে, তবে তাকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, ‘এ ধরণের গুজব বন্ধে প্রশাসন, সাংবাদিক ও সুশীলসমাজের লোকজনকে এগিয়ে আসতে হবে।’

সোহেল রানা ডালিম
চুয়াডঙ্গা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে