সাব্বির আহমেদ শ্রাবণ।। ‘বসন্ত বিকেল’ ছবিটিতে যুক্ত হয়েছেন ‘দেশা: দ্য লিডার’খ্যাত চিত্রনায়ক শিপন মিত্র। ছবিটি পরিচালনা করেছেন রফিক শিকদার। গতকাল রবিবার ছবিটির প্রথম লুক প্রকাশ করা হয়।

ছবিতে শিপনের বিপরীতে অভিনয় করবেন আলোচিত মডেল হুমায়রা সুবহা। আরও আছেন তানভীর তনু। নির্মাতা রফিক সিকদার জানান, আগামী ২৩ নভেম্বর ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। আর সবকিছু ঠিক থাকলে আগামী ৫’ই ডিসেম্বর থেকে শুরু হবে ছবির দৃশ্যধারণের কাজ। আর ‘বসন্ত বিকেল’ ছবিটির পোস্টার ডিজাইন করেছেন অর্নিল হাসান রাব্বি।

বিনোদন ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে