মাগুরা প্রতিনিধিঃ “আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় চারদিন ব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।

রবিবার দুপুরে সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরী চত্বরে জেলা প্রশাসক আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবুতর উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন। উপ কর কমিশনার মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র,খুরশিদ হায়দার টুটুল, আয়কর আইনজীবীর সমিতির সভাপতি এ্যাড. মোঃ আলী আখতার, মাগুরা জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ নাজমুল হক প্রমুখ। এ সময় জেলার সেরা করদাতা হিসেবে ছয়জন কে সম্মাননা দেওয়া হয়।

মেলায় মোট দশটি বুথ বসিয়ে আয়কর জমা নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আজ থেকে শুরু হওয়া এই আয়কর মেলা শেষ হবে আগামী ২০ নভেম্বর ।

শেখ ইলিয়াস মিথুন
মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে