সাড়া জাগানো মেগা সিরিয়ালের ‘অপরাজিতা’ ও ‘সুলতান সুলেমান’ মাধ্যমে পদার্পন করে দেশের অন্যতম বিনোদন চ্যানেল দীপ্ত টেলিভিশন। সুস্থ ও দর্শক নন্দিত নাটক ও টেলিফ্লিমের ধারাবাহিক নিয়ে পথচলায় দীপ্ত টেলিভিশন এরই মধ্যে সাধারণ দর্শকের মধ্যে জায়গা করে নিয়েছে।

দীপ্ত টেলিভিশনের চতুর্থ বর্ষপূর্তিতে বিডি টাইম্‌স নিউজ পরিবার শুভেচ্ছা বিনিময় করে। দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহি কর্মকর্তা ফুয়াদ আহমেদ চৌধুরী’র হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন বিডি টাইম্‌স নিউজের সম্পাদক নোমান রহমান, বার্তা-সম্পাদক রুজমিলা হক, মিডিয়া কো-অর্ডিনেটর সামস-ই-তানভির,হেড অফ মার্কেটিং আদনান রহমান, এন্টারটেইনমেন্ট এডিটর সাব্বির আহমেদ শ্রাবণ। তারা কুশল বিনিময় করেন এবং দীপ্ত টেলিভিশনের সাফল্য কামনা করেন।

দীপ্ত টেলিভিশনের চতুর্থ বর্ষপূর্তি অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ দিনটি ঘিরে বিশেষ আয়োজন করেছে তারা। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত থাকছে দিনব্যাপী অনুষ্ঠান। ‘দীপ্ত উল্লাস’ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন নাদিয়া, তমা মির্জা ও চাঁদনী। সরাসরি গান নিয়ে থাকছেন প্রতীক হাসান, বাঁধন, রাফাত, ঐশী, কিশোর, কণা, রাজীব, লিজা, সাব্বির, মুহিন, ফকির শাহাবুদ্দিন, শাহানাজ বেলী, আতিক হাসান ও নাসির। সারা দিন ভক্ত, বিজ্ঞাপনদাতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন দীপ্ত টিভি সংশ্লিষ্টরা। দীর্ঘদিন চ্যানেলটি দর্শকদের রুচিকে গুরুত্ব দিয়ে মানসম্পন্ন অনুষ্ঠান প্রচার করে আসছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে