ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় চাঁনতারা বেগম (৪২) নামের এক নারীর গলা কাঁটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চাঁনতারা বেগম ওই এলাকার খলিল মিয়ার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়,খলিল মিয়ার ঘরে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। খলিল ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। গত প্রায় দেড় বছর আগে খলিলের ১২ বছর বয়সের এক ছেলে হারিয়ে যায়। অন্য ছেলেটি দ্বিতীয় শ্রেনীতে পড়ে ও একমাত্র মেয়েটি এক মাদ্রাসায় নবম শ্রেনীর ছ্ত্রাী। দেড় বছর আগে ছেলে হারিয়ে যাওয়ার পর থেকে মানসিক বিকারগস্ত হয়ে পড়েন চাঁনতারা বেগম। এসময় একাধিকবার আত্মহত্যা করার চেষ্টা করে। শনিবার ভোরে স্ত্রী, ছেলে ও মেয়েকে ঘুমে রেখে ফজরের নামাজে যায় খলিল। এই সুযোগে চাঁনতারা বটি দা দিয়ে ঘরের মধ্যে নিজের গলা কেটে ফেলেন। বিষয়টি আঁচ করতে পেরে ঘুম থেকে উঠে মেয়ে মায়ের মরদেহ দেখতে পান। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, খলিলের একমাত্র মেয়ে পুলিশকে জানিয়েছে তার মা বটি দা দিয়ে নিজের গলা কেঁটেছে। তবে তদন্ত শেষ করার আগে এখনই কিছু বলা যাচ্ছে না।

লাশের সুরতহাল করা হচ্ছে। জেলা সদর হাসপাতালের মর্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

জহির সিকদার
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে