ফারজানা নিশি, কাজের প্রতি যত্নবান ও প্রতিশ্রুতিশীল মডেল-অভিনেত্রী। জন্ম ও বেড়ে ওঠা বিক্রমপুরে। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান (এনভায়রনমেন্ট সায়েন্স) বিভাগে বিএসসি করছেন। ছোটবেলা থেকেই মিডিয়ার প্রতি একটা ঝোঁক ছিল তার।

নাচ দিয়ে স্বপ্নের যাত্রা শুরু করেছিলেন ফারজানা নিশি। নাচের তালিম নিয়েছিলেন পুষ্পাঞ্জলি ললিত কলা একাডেমি থেকে। স্কুলে পড়া অবস্থায় ক্লাসিক্যাল এবং লোকনৃত্যে জেলা ও বিভাগীয় পর্যায়ে একাধিকবার প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে ক্যামব্রিয়ান কলেজে ভর্তি হওয়ার পর বিভিন্ন টেলিভিশনের প্রোগ্রামে অনুষ্ঠান করার সুযোগ হয়। তখন থেকেই মিডিয়া সংশ্লিষ্ট বিভিন্নজনের সঙ্গে পরিচয় হতে শুরু করে। আর টিভি মিডিয়ায় সিরিয়াসলি শুরু বলতে অমিতাভ রেজা পরিচালিত মেনটরসের একটি বিজ্ঞাপনের জন্য আমি এবং আমার বোন অডিশন দিই, আমরা টুইন। আমরা দুজনই অডিশনে টিকে যাই এবং বিজ্ঞাপনটিতে কাজ করি। এভাবে মডেলিং দিয়েই মিডিয়ায় আমার যাত্রা শুরু, বললেন ফারজানা নিশি। এরইমধ্যে মডেল হিসেবে বেশ কিছু কাজ করেছেন। তার মধ্যে রয়েছে মেনটরস, গ্রামীণফোন, দারাজ, প্রাণ স্মাইল কেক, বায়ো গ্যাস, কোকাকোলা এবং সরকারি বিজ্ঞাপনের কাজ। এ ছাড়াও বাংলার মেলা, রঙ বাংলাদেশ, ফড়িং, ঈষিতসহ প্রথম শ্রেণির প্রায় সব পত্রিকার ফটোশুটের কাজ করেছেন বলে নিশি জানান।

প্রচারের অপেক্ষায় নিশি অভিনীত টুইন ভিলেজ, ওয়েব সিরিজ ইয়েস ম্যাডাম। এছাড়াও আদালত নামের একটি সিরিজে কাজ করবেন। এটি দুই বাংলায় প্রচার হবে। এছাড়াও বেশ কিছু কাজের ব্যাপারে কথা চলছে বলে ফারজানা নিশি জানান। নাটক ও মডেলিংয়ের মধ্যে মডেলিংটাকেই বেশি উপভোগ করেন। তবে অভিনয়ের মাধ্যমেই একজন শিল্পী পরিপূর্ণতা পায়। তাই নিশি অভিনয়কে ভালোবাসতে শুরু করেছেন। সামনে অভিনয়েই ক্যারিয়ার গড়তে চান। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে অনাকাক্সিক্ষত, হোম ওয়ার্ক, নর্তকী, লাভ লিংক, তোমাকে আসতেই হবে, অপেক্ষা ইত্যাদি।

সাব্বির আহমের শ্রাবণ
বিনোদন ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে