আন্তর্জাতিক মান অনুযায়ী শ্রম ও ইপিজেড আইন সংশোধনের তাগিদ দিয়েছে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল।
বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠকে তারা এ তাগিদ দেন। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজে তেরিঙ্ক, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা চেয়ারম্যান সিরাজুল ইসলাম, অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।এসময় বাংলাদেশকে দেয়া সহযোগিতা ও শুল্কমুক্ত বাজার সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানান সালমান এফ রহমান।
তিনি বলেন, রপ্তানি বহুমূখীকরণে সরকার চামড়া, পাট আসবাব, ও তথ্য প্রযুক্তি খাতের উপর জোর দিচ্ছে। এ বছরের মধ্যে চামড়া শিল্প নগরীর সমস্যা সমাধান হবে বলেও তিনি জানান।
তথ্যঃ ইন্ডিপেন্ডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























