পঞ্জিকার পাতায় শরৎ এসেছে বেশ কিছুদিন আগে। তবুও নাগরিক জীবনে সাদা মেঘ আর কাশফুলের কথা মনে করিয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেলাে শরৎ উৎসব।

চারুকলা অনুষদের বকুলতলায় এর আয়োজন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। শুক্রবার স্নিগ্ধ সকালে দেখা মিললো শরতের দৃশ্যকল্প। শরৎ বন্দনায় মেতে উঠে রাজধানীবাসী।

গান, কবিতার দোলায়িত ছন্দে গোটা আয়োজন হয়ে ওঠে প্রানবন্ত। শরৎ এর শুভ্রতায় নগরীর মানুষগুলোর মনও যেন শুভ্রতায় ভরে ওঠে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














