সিনেমার আইটেম গানের সঙ্গে নেচে বলিউডে ব্যাপক খ্যাতি পেয়েছেন সানি লিওন। এবার প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমার আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছেন তিনি।

দেশের নবীন পরিচালক শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমার একটি আইটেম গানে অভিনয় করবেন সালি লিওন। ‘বিক্ষোভ’র গানের জন্য সোমবার (১৯ আগস্ট) মুম্বাইয়ে চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা। সিনেমাটি প্রযোজনা করছে সেলিম খানের শাপলা মিডিয়া।

শামীম আহমেদ রনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে সানি লিওনের একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন। ভিডিওতে এই বলিউড তারকা বলেন, ‘হ্যালো আমি সানি লিওন। সেলিম খান প্রযোজিত বড় বাজেটের সিনেমা ‘বিক্ষোভ’-এ আমি চুক্তিবদ্ধ হতে পেরে আনন্দিত।’ ভিডিওর ক্যাপশনে রনি লেখেন, বাংলাদেশের সিনেমায় প্রথমবার।

শামীম আহমেদ বলেন, বিক্ষোভ সিনেমার একটি গানে পারফর্ম করবেন সানি লিওন। এটাকে আইটেম সং বলা যেতে পারে। তবে গানটির শুটিং হবে মুম্বাইতেই। ‘বিক্ষোভ’র গানের জন্য সোমবার (১৯ আগস্ট) মুম্বাইয়ে চুক্তিবদ্ধ হয়েছেন কানাডায় জন্মগ্রহণকারী ইন্ডিয়ান-আমেরিকান এই অভিনেত্রী। তিনি আরও জানান, একটি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিক্ষোভ সিনেমাটি নির্মিত হবে। গানটিতে সানির বিপরীতে নাচবেন রাহুল দেব। নাচের কোরিওগ্রাফি করবেন ভারতের বব ও পাবন। সিনেমাটিতে আরও অভিনয় করবেন ভারতের রজতাভ দত্ত, রাহুল দেব, বাংলাদেশের অমিত হাসান, সাদেক বাচ্চুসহ অনেকে।

আসছে সেপ্টেম্বরে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে এই সিনেমা সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বিনোদন ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে