ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে রোববার থেকে টানা ৬ দিন সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। পবিত্র ঈদুল আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্থলবন্দরে ১১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত পাঁচদিনের ছুটি ও এরপরদিন শুক্রবার হওয়ায় টানা ৬দিন এ বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।
তবে এ সময় আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন ভ‚ইয়া জানান, রোববার থেকে আগামী বৃহস্পতিবার (১৫ আগস্ট) পর্যন্ত পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হবে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার (১৭) আগস্ট থেকে যথারীতি পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।
অবশ্য ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সময় এ সময়ে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ।
জহির সিকদার
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























