অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমানত ও ব্যাংকের ঋণে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনতে প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ ব্যাংক। তবে, কতদিনের মধ্যে এই প্রজ্ঞাপন জারি করা হবে সে বিষয়ে কিছু বলেননি অর্থমন্ত্রী। বিকেলে বাংলাদেশ ব্যাংকে সরকারি-বেসরকারি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সাথে বৈঠক শেষে মন্ত্রী জানান, বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে ১৬টি ব্যাংকের সুদের হার এক অঙ্কে রয়েছে। প্রজ্ঞাপন জারির পর ব্যাংক ঋণে সুদ ৯ শতাংশে ও আমানতে সুদ ৬ শতাংশে নেমে আসবে। আগামী মাসে খেলাপী ঋণ কমে আসবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























