ডেঙ্গু আক্রান্তের রক্ত পরীক্ষার সরঞ্জাম নেই পাইকারি বাজারে। ফলে ডেঙ্গু পরীক্ষা করতে পারছে না অনেক হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে বলতে পারছেন না আমদানিকারকেরা।এদিকে, বিশ্বস্বাস্থ্য সংস্থার কাছে এক লাখ পরীক্ষা সরঞ্জাম চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
দোকানে দোকানে ঘুরছেন রাজধানীর একটি হাসপাতালের সহকারী পরিচালক তানভির আহমেদ। পল্টনের বিএমএ সার্জিকাল মার্কেটের কোনো দোকানেই মিলছে না ডেঙ্গু পরীক্ষার কিট। রোগীর কাছ থেকে রক্ত সংগ্রহ করলেও কিটের অভাবে ডেঙ্গু পরীক্ষা করতে পারছেন না তারা।বিএমএ মার্কেটে তার মতো অব্স্থা অনেকের। হাসপাতালের জন্য ডেঙ্গু পরীক্ষার কিট কিনতে এসে ফিরতে হচ্ছে খালি হাতে। আগে মান অনুযায়ী একটি যন্ত্র দুইশ টাকা পর্যন্ত বিক্রি হলেও গত সপ্তাহে বিক্রি হয়েছে ৫০০ টাকা পর্যন্ত। এখন বাড়তি দামেও মিলছে না।রাজ ধানীতে হাসপাতাল ডায়াগনস্টিকের সংখ্যা সাড়ে তিনশ। বাজারে সরঞ্জাম না থাকার প্রভাব পড়েছে হাসপাতালেও।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোগ শনাক্তে বিশ্বস্বাস্থ্য সংস্থার কাছে এক লাখ পরীক্ষা সরঞ্জাম চাওয়া হয়েছে।কিট আমদানি করতে না পারলে আগামি সপ্তাহে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থাপনা চরম সংকটে পড়বে আশঙ্কা সশ্লিষ্টদের।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














