সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগকারীদের ক্ষেত্রে ৫ শতাংশ হারে কর দিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। সোমবার দুপুরে সচিবালয়ে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সঞ্চয়পত্র চালু করলেও, এখন এর অপব্যবহার হচ্ছে।

চলতি বছরের বাজেটে সঞ্চয়পত্রের ওপর ১০ শতাংশ উৎসে কর আরোপের ঘোষণা দেয় সরকার। এরপর সংসদে ও বাইরে এই নীতির সমালোচনা ওঠে। সোমবার সচিবালয়ে সঞ্চয়পত্রের করের হার নিয়ে বিভ্রান্তি দূর করতে সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী ।

অর্থমন্ত্রী বলেন, পাঁচ লাখ টাকা বা তার নিচের বিনিয়োগকারীদের ৫ শতাংশ হারে উৎসে কর দিতে হবে। সংবাদ সম্মেলনে, অর্থমন্ত্রী রেমিটেন্সের ওপর ২ শতাংশ নগদ প্রণোদনা দেয়ার বিষয়েও পরিষ্কার করেন। তিনি জানান, জুলাই থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এসময়, বিনিয়োগকারীদের জন্য বন্ড মার্কেট চালু করার পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে