পাবনা ফটোগ্রাফার্স ফোরামের আয়োজনে ক্যাফে পাবনার দি ওয়াল গ্যালারীতে আগামী ২৩ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পাবনার ফটোগ্রাফী’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী। আগামী ২৩ জুলাই বিকাল ৫টায় উক্ত আলোকচিত্র প্রদর্শনীটি উদ্বোধন করবেন একুশে পদক প্রাপ্ত প্রবীণ কলামিস্ট পাবনার গর্ব রণেশ মৈত্র এবং সভাপতিত্ব করবেন পাবনা ফটোগ্রাফার্স ফোরামের সভাপতি খালেদ হোসেন পরাগ। অনুষ্ঠানটি পরিচালনা করবেন পাবনা ফটোগ্রাফার্স ফোরামের সাধারণ সম্পাদক এ.বি.এস. সোহাগ।
এ উপলক্ষ্যে ইতোমধ্যেই ৫০ ফটোগ্রাফারের ১৫০টি ছবির মধ্য থেকে ৩৩ জনের ৩৩টি ছবি বাছাই করা হয়েছে। বাছাইকৃতরা হলেন আব্দুল্লাহ আল শাফি, আরিফুল ইসলাম অপূর্ব, এহসান বিশ্বাস লিঠু, ফারহানা তাসনীম, মোঃ ফারুক আহম্মেদ, হাফিজা ফেরদৌস, এইচ মাহমুদ ডি, মোঃ জামাল হোসেন, জুনাইদ ইবনে জয়, কে এম ইফতেখার মাহমুদ (সেজান), নাফিসা বিনতে কাদেরী, ফারদিন হাসান পাভেল, মোঃ কাওছার আহমেদ কৌশিক, লিসান আসিফ খান,মেহেদী হাসান সাব্বির, মোঃ মারুফ, এম. এইচ. অনিক, মুশফিক হোসাইন, রাহাবার মুস্তাকিম রাকিব, রকিব হাসান রেদোয়ান, শাহ মোঃ হামীম, শেখ তোজা ফাহমিদা চাঁদনী, আবু বকর সিদ্দীক সোহাগ, সিহাব খান রাজ, সুদীপ্ত মিত্র, সুপ্রতাপ চাকী, সাদিয়া ইসলাম শামা, তানভীর হায়দার, তানভির তাহারাত শালুক, তাসনুভা আনিস,আশরাফুল হাসান নিশাত, রাকিবুল ইসলাম রাজিব এবং খালেদ হোসেন পরাগ।
এ প্রসঙ্গে জানতে চাইলে পাবনা ফটোগ্রাফার্স ফোরামের সভাপতি খালেদ হোসেন পরাগ জানান- “ছবি বাছাইয়ের কাজ ছিল অত্যন্ত দূরূহ। অসংখ্য ভাল ছবি জমা পড়েছিল তার মধ্যে থেকে আমরা ৩৩ জনের ছবি বাছাই করেছি। জায়গা স্বল্পতার কারণে আমরা সবার ছবি প্রদর্শনীতে স্থান দিতে পারিনি। তবে ভবিষ্যতে আমরা আরও বড় আকারে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করব।” তিনি বাছাইকৃত ছবিগুলোর গুণগত মান নিয়েও বেশ আশাবাদী বলেও জানান। তিনি আরও বলেন পাবনা ফটোগ্রাফার্সফোরাম পাবনার সম্ভাবনাময় ফটোগ্রাফার্সদেরজন্য একটি উন্মুক্ত মঞ্চ। পাবনার ফটোগ্রাফারদের মাঝে সম্প্রীতির বন্ধন গড়ে তোলা এবং তাদের বিভিন্ন কর্মশালার মাধ্যমে আরও পরিণত করা এ সংগঠনটির প্রকৃত উদ্দেশ্য। আলোকচিত্র প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
আকরাম নয়ন
পাবনা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














