রপ্তানিকারকদের সময় ও অর্থ বাঁচাতে রেজিস্টার্ড এক্সপোর্টার্স সিস্টেম বা রেক্স চালু করলো রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি। রাজধানীর ইপিবি কার্যালয়ে বিকালে ১০টি প্রতিষ্ঠানকে রেক্স নিবন্ধন নম্বর দিয়েছে ইপিবি। চলতি বছরের মধ্যেই সব রপ্তানিকারককে রেক্স সনদ দেয়ার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

দেশের রপ্তানির ৫৬ ভাগ হয় ইউরোপীয় ইউনিয়নের বাজারে। স্বল্পোন্নত দেশ হিসেবে ইউরোপের বাজারে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা -জিএসপি পায় বাংলাদেশ। এজন্য দরকার হয় জিএসপি সনদ। সনদ পেতে রপ্তানিকারকদের যেতে হতো ইপিবিতে। আপস…রেক্স পদ্ধতি চালুর ফলে রপ্তানিকারকরা নিজেরাই জিএসপি সুবিধা পাওয়ার ঘোষণা- স্টেটমেন্ট অন অরিজিন দিতে পারবে। অনলাইনে ২৪ ঘণ্টাই এ সেবা মিলবে। রোববার প্রাথমিকভাবে ১০টি প্রতিষ্ঠানকে রেক্স নম্বর দেয় ইপিবি। বাণিজ্যমন্ত্রী জানান, চলতি বছরের মধ্যেই ৬ হাজার রপ্তানিকারক প্রতিষ্ঠান রেক্স নম্বর পাবেন।এ সেবাকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম।

ট্রেড লাইসেন্স, রপ্তানি নিবন্ধন সনদ, ফায়ার লাইসেন্স, পরিবেশ সনদ ও ভবন নিরাপত্তা সনদ যাচাই-বাছাই ও কারখানা পরিদর্শন করে রেক্স নম্বর দেবে ইপিবি। একজন একবারই এ সনদ পাবেন, জালিয়াতি প্রমাণ হলে বাতিল হবে রেক্স নম্বর।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে