ব্যাটিং ব্যর্থতায় বিশ্বকাপের পয়েন্ট টেবিলে পাঁচে ওঠার সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। আসরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে তারা হেরেছ ৯৪ রানে। ৩১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগারদের ইনিংস গুটিয়েছে ২২১ রানে। তবে আবারও ফিফটি করে একাই লড়েছেন সাকিব, বোলিংয়ে পাঁচ উইকেট নিয়ে লর্ডসের অনার্স বোর্ডে মুস্তাফিজ। এক প্রান্তে কিপটে বোলিংয়ে পাকিস্তানকে আটকে রাখেন মিরাজ৷ অন্যপ্রান্তে উইকেট নিয়েছেন সাইফুদ্দিন৷
এরপর বাবর আজম ও ইমাম-উল-হকের জুটিতে প্রতিরোধ।। মোসাদ্দেক, মুশফিকের হাতে জীবন পেয়ে চার রানের জন্য সেঞ্চুরি মিস করেন বাবর।বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী পাকিস্তানি হিসেবে সেঞ্চুরি করেন ইমাম। ঠিক একশ করেই মুস্তাফিজের শিকার এই ওপেনার। মোহাম্মদ হাফিজকে ফেরান মিরাজ। হারিস সোহেলকে ফিরিয়ে চতুর্থ ক্রিকেটার হিসেবে দ্রুততম একশ উইকেটের কীর্তি গড়েন মুস্তাফিজ। বাংলাদেশের পক্ষে দ্রুততম।
পাকিস্তানের স্কোর তিনশ ছাড়ায় ইমাদ ওয়াসিমের ঝোড়ো ৪৩-এ। টানা দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেট নিলেও খরুচে ছিলেন মুস্তাফিজ। বিশ্বকাপে বিদায়ী ম্যাচে উইকেটশূন্য থেকেছেন মাশরাফী। সাকিবও উইকেট পাননি।
৩১৬ তাড়ায় ভরসা দিতে পারেননি সৌম্য৷ ছয় রানে জীবন পেয়ে ২২-এ থেমেছেন৷ তামিমের রানে ফেরার লড়াই শেষ ম্যাচেও হলো না।
উইকেটে সেট হয়ে ইনিংস বড় করতে পারেননি মুশফিক, লিটন।ম্যান ইন ফর্ম রেকর্ডের পেছনে ছুঁটলেন। এক আসরে সর্বোচ্চ রান লিস্টে মাহেলা জয়াবর্ধনেকে টপকে তিনে উঠে এলেন সাকিব। শেষ পর্যন্ত ৬৪-তে থামেন। ৬০৬ রান ও ১১ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের দাবি জোড়াল করলেন।সাকিবের বিদায়ের পর মাহমুদুল্লাহ, মোসাদ্দেকদের প্রতিরোধ যথেষ্ট ছিলো না৷ শাহিন শাহ আফ্রিদি তোপে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














