বৃষ্টি ও পাহাড়ি ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও তিস্তায় পানি বেড়েছে। আর সুনামগঞ্জে সুরমা নদীর পানি কিছুটা কমলেও এখনো বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
কুড়িগ্রামের সদরের সারডোব, ফুলবাড়ীর সোনাইকাজি ও ধনিরামসহ কয়েকটি এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। এতে গত ৩ দিনে ২৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। হুমকিতে রয়েছে বাজার, স্কুল ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। তবে কমেছে ধরলার পানি, দুধকুমারের পানিও স্থিতিশীল রয়েছে। এদিকে সুনামগঞ্জে নিম্নাঞ্চলের পানি কমতে শুরু করলেও সুনামগঞ্জ সদর, তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চল এখনো প্লাবিত রয়েছে।
হাওরাঞ্চলে পানিবন্দি রয়েছে বেশ কিছু এলাকার মানুষ। পানিতে ডুবে থাকায়, তাহিরপুর-বিশ্বম্ভরপুর সড়কে যান চলাচল আজও বন্ধ রয়েছে।
তথ্যঃ ইন্ডিপেন্ডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














