ঘর সাজাতে অনেকেরই পছন্দ গাছ। ঘরের ভেতর একটু সবুজের ছোঁয়া যেনো পুরো পরিবেশই বদলে দেয়। শুধু সৌন্দর্য্যবর্ধনই নয়, অনেক গাছ দেয় নির্মল অক্সিজেন। শুষে নেয় বাতাসে থাকা ক্ষতিকর উপাদান। এবারের বৃক্ষ মেলায় কদর বেড়েছে এ সব গাছের। নানা জাতের গাছ আর বাহারি ফুলে সেজেছে আগারগাঁওয়ের জাতীয় বৃক্ষমেলা চত্ত্বর। এবারে চাহিদা বেড়েছে ইনডোর প্লান্ট বা ঘর সাজানোর গাছের।
এটি স্পাইডার প্ল্যান্ট সাদা-সবুজ ডোরাকাটা গাছের পাতার জন্যই এমন নামকরণ। খুব একটা যত্নআত্তি ছাড়াই এই গাছ ঘরে রাখা যায়।বাতাস বিশুদ্ধকারী গাছ বলা হয় স্নেক প্ল্যান্টকে। ক্ষতিকর ফরমালডিহাইডকে ফিল্টার করতে পারে এই গাছ। পিস লিলির আয়ু অন্যান্য ইনডোর প্ল্যান্টের তুলনায় বেশি। ঘরের ভেতর কম আলোতেও বাঁচে এই গাছ। বেনজিন, জায়লিন, ফরমালডিহাইড শুষে নিয়ে বাতাসও বিশুদ্ধ করে।এছাড়া, ল্যাভেন্ডার, মানিপ্ল্যান্ট, চায়নিজ এভারগ্রিন, চন্দ্রমল্লিকা, লাকি ব্যাম্বু, ইংলিশ আইভি, ফার্ন, পথোস, প্যালোনোপসিস অর্কিড ও অ্যালোভেরা গাছ ঘরের ভেতরের কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইডসহ দূষিত গ্যাস শুষে নেয়, অক্সিজেন দেয়। তবে ব্লাক এনথরিয়ামের লম্বা পাতার গাছে বেশি আগ্রহ অনেকের।বারান্দায় রাখা হয় পিচার প্ল্যান্ট। অদ্ভুদ বৈশিষ্ট্য এর, পোকাভুক গাছ হিসেবে এর পরিচিতি, ছোট পোকা বা মশা-মাছি খেয়ে ফেলে এই গাছ।
ঘরের চার দেয়ালে আবদ্ধ পরিবেশে একটু সবুজের ছোঁয়া পেতে এসব গাছ ঘিরে মেলায় ক্রেতাদের আগ্রহের কমতি নেই। দোকানিরাও বলছেন, অন্যবারের তুলনায় এবার বিক্রি ভাল।সূর্যের আলো ছাড়াই বেঁচে থাকতে সক্ষম গাছও পাওয়া যাচ্ছে এবারের বৃক্ষমেলায়। মিলছে তিনশ থেকে দুই হাজার টাকা দামে।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














