চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৫শ’ ২৬ বোতল ফেনসিডিল ও ট্রাকসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। পরে গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বরিুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে ফেনসিডিল ও ট্রাকসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করে। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানার পুলিশ।

২৭ জুন বৃহস্পতিবার ভোর ৬টার দিকে টার্মিনাল এলাকার আমির এ্যান্ড শহিদুল ভলকানাইজিং এর দোকানের সামনে চুয়াডাঙ্গা টু ঝিনাইদহ গামী পাকা রাস্তার উপর থেকে তাদের গেপ্তার করা হয়।গ্রেফতারকৃতরা হল- শহিদুল ইসলাম (২৫) ও ফয়সাল মন্ডল (১৯)।জানা যায়, ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল নিয়মিত টহল ডিউটি করার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, চুয়াডাঙ্গা টার্মিনাল এলাকায় আমির এ্যান্ড শহিদুল ভলকানাইজিং এর দোকানের সামনে চুয়াডাঙ্গা টু ঝিনাইদহ গামী পাকা রাস্তার উপর একটি মালবাহী ট্রাক করে বিপুল পরিমাণ ফেন্সিডিল ঢাকায় নিয়ে যাওয়ার জন্য দুই মাদক কারবারী অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (এএসপি) আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকার নবী চৌধুরীর ছেলে শহিদুল ইসলাম ও ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মানিকদিহী গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে ফয়সাল মন্ডলকে গ্রেপ্তার করেন।

এ সময় ভাংড়ী বোঝায় যশোর ট-১১-১২০৬০, ট্রাকটি তল্লাশী করে দুটি প্লাস্টিকের বস্তায় রাখা ৫শ’২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সাথে গ্রেপ্তারকৃতদের কাছে থেকে দুইটি মোবাইল, দুইটি সীম কার্ড, মাদক বিক্রির নগদ ৩ হাজার ৪২০টাকাও উদ্ধার করে র‌্যাব।গ্রেপ্তারকৃতদের ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত মালামাল ও ট্রাকসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। আজ গ্রেপ্তারকৃতদের আদলতে প্রেরণ করা হতে পারে বলে জানায় থানার পুলিশ। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার ৮শ টাকা বলে ধারনা করছে র‌্যাব।

সোহেল রানা ডালিম
চুয়াডাঙ্গা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে