সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায় অনুষ্ঠিত হল দিনব্যাপী খুলনা বিভাগীয় চলচ্চিত্র কর্মীদের সম্মেলন। শনিবার ফকির লালন শাহ মাজার অডিটরিয়ামে বেলায়েত হোসেন মামুনের সভাপতিত্বে ও শৈবাল আদিত্য ও হোসেন হীরকের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সকালে সংস্কৃতি কর্মীদের নিবন্ধন ও জাতীয় সংগীতের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
৫টি জেলার চলচ্চিত্র কর্মী, নির্মাতা ও পরিচালকদের প্রত্যক্ষ ভোটে ১১ সদস্য বিশিষ্ট খুলনা বিভাগীয় কমিটি গঠিত হয়। আহবায়ক নির্বাচিত হন কবি শৈবাল আদিত্য, যুগ্ম আহবায়ক লিজা হাসান ও সদস্য সচিব মুহাইমিনুর রহমান পলল।
অনুষ্ঠানে বিভাগীয় কর্মসূচি ও জাতীয় সম্মেলনের প্রস্তুতি বিষয়ক আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়। রাত আটটায় সম্মেলন সমাপ্ত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিমুল বিশ্বাস।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














