কুষ্টিয়ার কুমারখালীতে চাঁদাবাজি করার সময় মোঃ সোহেল রানা (২৭) নামক এক ভূয়া র্যাব আটক করা হয়েছে।। মঙ্গলবার (১৮ জুন) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার গড়াই ব্রীজে টোল এলাকা থেকে তাকে আটক করে কুষ্টিয়া র্যাব -১২ এর নিয়মিত অভিযান দল। সোহেল কুষ্টিয় সদর উপজেলার হরিসংকরপুর এলাকার মোঃ গোলাম শেখের ছেলে।
জানা যায়,মঙ্গরবার রাত সাড়ে ৮টার সময় সোহেল রানা কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামের শাহাদাত আলীর ছেলে সোহাগ (২৪) এর নিকট ফোন দিয়ে বলে,আমি কুষ্টিয়া র্যাব -১২ এর টিম কমান্ডার মোঃ আক্তার।আপনার অনেক সমস্যা আছে,আপনি সরাসরি আমার সাথে দেখা করেন সরাসরি কথা বলতে চাই।তখন সোহাগ গড়ই ব্রীজের টোল প্লাজার সামনে অবস্থিত গড়াই ইট ভাটার অফিসে আসতে বলি।রাত সাড়ে ৯টার দিকে সোহেল ইট ভাটার অফিসে আসে এবং সোহাগকে বলে,আপনার নামে অনেক রিপোর্ট আছে,আপনি অস্ত্রধারি মাদক ব্যবসায়ী এই কারনে আপনার ক্রসফায়ারও হয়ে যেতে পারে।
ক্রসফায়ার থেকে বাঁচতে হলে আমাদের বড় অফিসার কে খুশি করতে হবে এবং বড় অংকের টাকা দিতে হবে ।অন্যথায় আপনাকে খুব শীঘ্রয় ক্রসফায়ার দেওয়া হবে।বিষয়টি সোহাগের কাছে সন্দেহজনক মনে হওয়াই রাত ৯ টা ৫০ মিনিটের দিকে মোবাইলে কুষ্টিয়া র্যাব কে জানালে র্যাবের নিয়মিত টহল টিম এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে গড়াই ব্রীজ টোল প্লাজা এলাকা থেকে সোহেল কে আটক করে কুমারখালী তানায় সোপার্দ করে।
এবিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান বলেন, চাঁদাবাজি করার সময় র্যাবের একটি টহল টিম সোহেল কে আটক করে।এবিষয়ে সোহাগ বাদী হয়ে থানায় একটি মামলা করে। মামলা নং -১১,তাং ১৯/০৬/২০১৯।
প্রিতম মজুমদার
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























