ডুয়িং বিজনেস সূচকে এ বছর ১২৫ তম অবস্থানে উঠে আসবে বাংলাদেশ। এমন আশা করছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এই অবস্থান আগামী বছর দুই অঙ্কের ঘরে আসবে বলেও আশা তার।

সকালে রাজধানীর একটি হোটেলে ইয়ামাহা মোটরসাইকেল সংযোজন কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সালমান এফ রহমান।তিনি বলেন, দেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি হয়েছে, তাই বিদেশিরাও বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। এসময় তিনি আরো বলেন, পণ্যে বৈচিত্রতা আনতে ওষুধ প্রতিষ্ঠান এসিআই ইয়ামাহার সাথে যুক্ত হয়েছে। রপ্তানি পণ্য বহুমুখীকরণে সব প্রতিষ্ঠানেরই এমন পদক্ষেপ নেয়া উচিত।

জাপানের প্রতিষ্ঠান ইয়ামাহার সাথে যৌথ উদ্যোগে গাজীপুরে মোটরসাইকেল সংযোজন কারখানা তৈরি করেছে এসিআই। বছরে ৬০ হাজার মোটসাইকেল সংযোজন সক্ষমতা রয়েছে এই কারখানার।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে