লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। ভ্যাট বৃদ্ধির কারণে গত বৃহস্পতিবার থেকে সব ধরনের পাথর আমদানি বন্ধ রয়েছে। ফলে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি পাথরের দামও বেড়ে গেছে।
ভারতের চ্যাংরাবান্ধা বন্দর দিয়ে প্রতিদিন পাথরবাহী ৪শ থেকে ৫শ ট্রাক বুড়িমারী স্থলবন্দরে প্রবেশ করে। তবে ভ্যাট বৃদ্ধির কারণে গেল বৃহস্পতিবার থেকে সব ধরনের পাথর আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতি তৈরি হয়েছে অচলাবস্থা। বেকার হয়ে পড়েছেন পাথর লোড-আনলোডে নিয়োজিত কয়েকশ শ্রমিক। ব্যবসায়ীরা জানান, রংপুর কাস্টমস কমিশনারেটের মৌখিক নির্দেশে আমদানি করা পাথরে টন প্রতি ১০ ডলারের পরিবর্তে ১২ ডলার এসেসমেন্ট ভ্যালু ভ্যাট আদায় শুরু হয়েছে। এতে লোকসান গুণছেন ব্যবসায়ীরা।
পাথর আমদানি বন্ধ থাকায় কমেছে বন্দরের রাজস্ব আয়। জটিলতা না কাটলে চলতি অর্থবছরে বন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চলতি অর্থবছরের নয় মাসে ৫৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বুড়িমারী স্থলবন্দরে।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























